ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৯ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় রতন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল হামিদকে দীর্ঘ ১৯ বছর পর গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত আব্দুল হামিদকে আদালতে সোপর্দ করা হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল হামিদ আত্রাই উপজেলার সাহেবগঞ্জ দক্ষিণ পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে। এছাড়া ভুক্তভোগী রতন খন্দকার একই গ্রামের মজিবর রহমানের ছেলে।

রতন খন্দকারের ছোট ভাই রিপন খন্দকার জানান, ২০০৪ সালের ১৬ মে পারিবারিক বিরোধের জেরে রতনকে পিটিয়ে হত্যা করেন আব্দুল হামিদ এবং তার সহযোগীরা। এ ঘটনায় চারজনকে আসামি করে থানায় মামলা দায়ের হয়। মামলার পর থেকে আব্দুল হামিদ পলাতক ছিলেন। ঐ মামলার রায়ে আদালত আব্দুল হামিদকে মৃত্যুদণ্ড এবং অপর দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এছাড়া আরো একজনকে খালাস দেওয়া হয়।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, রতন হত্যা মামলার রায়ে আদালত আব্দুল হামিদকে ২০০৯ সালে মৃত্যুদণ্ড দেন। ঘটনার পর থেকে আব্দুল হামিদ বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকার সাভারে অভিযান চালিয়ে স্থানীয় র‌্যাবের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হামিদকে শুক্রবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102