ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১ কোটি ২০ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর জব্দ, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ অক্টোবর, ২০২২
  • ২৪ বার পঠিত

মাদারীপুরে অভিযান চালিয়ে সাড়ে ৮ কেজি ওজনের একটি কষ্টি পাথরসহ দুইজনকে আটক করেছে র‌্যাব ৮। যার আনুমানিকমূল্য ১ কোটি ২০ টাকা।

রোববার (১৬ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে মাদারীপুর র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ এ তথ্য জানান।

আটকরা হলেন- ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চর ডোবাইল এলাকার মৃত আব্দুর বারেক খলিফার ছেলে মোস্তফা খলিফা ও চর বিষ্ণুপুর এলাকার মৃত রহমান খানের ছেলে বাদশা খান।

লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে ‘র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কেএম শাইখ আকতারের নেতৃত্বে ফরিদপুরের সদরপুর উপজেলার চরডোবাইল এলাকার মোস্তফা খলিফার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে একটি কষ্টিপাথর জব্দ করা হয়। জব্দ কষ্টিপাথরের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। একই সময় তার বাড়িতে থাকা আরও তিনটি নকল কষ্টিপাথর, কিছু মূল্যবান ধাতব মুদ্রা ও দুটো সিমকার্ড উদ্ধার করে র‌্যাব।

এ সময় মোস্তফা খলিফাকে আটক করে জিজ্ঞাসাবাদে অপর একটি অভিযান চালিয়ে বাদশা খান নামে আরও একজনকে আটক করে র‌্যাব। এ সময় তিনটি নকল কষ্টিপাথর, ২৭টি মূল্যবান ধাতব মুদ্রাসহ মোবাইল ও দুটি সিমকার্ড জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মাহমুদ আরও জানান, ‘তারা দীর্ঘদিন ধরে দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ বিক্রিতে চোরাচালান কারবারীর সঙ্গে জড়িত বলে স্বীকার করেছেন। পরে ফরিদপুরের সদরপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং জব্দকৃত মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে। ‘

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102