লকডাউনে ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৫ লাখ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে। রোববার নিয়মিত ব্রিফে এ কথা জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি আরও জানান, ঈদে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আর্থিক সহায়তা দেয়া হবে ৩৬ লাখ ২৫ হাজার দরিদ্র পরিবারকে।
ওবায়দুল কাদের বলেন, ‘করোনায় মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সমন্বয় সাধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে সচেষ্ট রয়েছেন। প্রথমত সংক্রমণ থেকে সুরক্ষা, এরপর জীবিকা। জীবিকার জন্য আমাদের অনেকের জীবনকে আমরা বিপন্ন করে তুলেছি। সরকার করোনা এবং লকডাউনে অসহায় কর্মহীন মানুষের আর্থিক সুরক্ষায় ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় এ কার্যক্রম সমন্বয় করবে।’