ads
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১ মাস ধরে মায়ের মরদেহ ঘরে রেখে ছেলের বসবাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৭ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার কল্যাণীতে প্রায় ১ মাস ধরে মায়ের মরদেহ ঘরে রেখে বসবাস করলেন ছেলে! গতকাল শনিবার ওই এলাকার ৯/২৯৩ নম্বর বাড়ি থেকে বৃদ্ধার মরদেহাবশেষ উদ্ধার করা হয়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। নিহত মায়ের নাম মায়া পাল (৭০)। এ ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ। আটক ছেলের নাম সঞ্জয়। খবর হিন্দুস্তান টাইমসের।

বাড়ির মালিক জানিয়েছেন, বাড়িতে ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন মায়া পাল। মাসখানেক আগে বাড়ি থেকে প্রথম পচা গন্ধ পাই। সঞ্জয়কে জিজ্ঞাসা করলে তিনি জানান, মা অসুস্থ, তাই গন্ধ বেরোচ্ছে। কয়েক দিন পর গন্ধ বেরনো বন্ধ হয়ে যায়। কিন্তু দীর্ঘদিন বৃদ্ধার কোনো খবর না পেয়ে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপর তিনি জানতে পারেন মৃত্যু হয়েছে বৃদ্ধার। মায়ের মরদেহের সঙ্গেই বাস করছেন ছেলে।

এরপর শনিবার কল্যাণী থানায় খবর দেন তিনি। পুলিশ এসে বাড়িতে ঢুকে বৃদ্ধার দেহাবশেষ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে ধারণা, প্রায় ১ মাস আগে মৃত্যু হয়েছে বৃদ্ধার। এরপর ছেলে সঞ্জয়কে আটক করে পুলিশ। কেন তিনি মায়ের দেহ সৎকার করেননি তা জানার চেষ্টা করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102