ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২য় দিনের শুরুতেই ফিরলেন লিটন, সাকিবের অর্ধশতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ২য় দিনের শুরুতেই বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন লিটন। তবে দুর্দান্ত খেলছেন সাকিব। অর্ধশতক করে অপরাজিত আছেন দেশসেরা এই ক্রিকেটার। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৬৯ রান। উইকেটে আছেন, সাকিব আল হাসান (৫১) ও মেহেদি হাসান মিরাজ (১০)।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) সাকিব ও লিটনের জুটির অর্ধশতকপূর্ণের মধ্য দিয়ে শুরু হয় ২য় দিনের খেলা। তবে খুব বেশি সময় আর উইকেটে টিকে থাকতে পারেননি লিটন। ওয়ারিক্যানের বল দিনের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফিরতে হয় লিটনকে। দলীয় ২৪৮ রানে ব্যক্তিগত ৩৮ রানে ফেরেন লিটন দাস।

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা খুব একটা খারাপ কাটেনি বাংলাদেশের। মুশফিক, মুমিনুলদের সেট হয়ে বড় ইনিংস খেলতে না পারার আক্ষেপ থাকলেও প্রথম দিনে প্রায় আড়াই’শ রান তুলেছে স্বাগতিকরা। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৪২। দিন শেষে ৯২ বলে ৩৯ রানে অপরাজিত সাকিব আল হাসান। তার সঙ্গে ৫৮ বলে ৩৪ রান নিয়ে দিন শেষ করেছেন লিটন কুমার দাস।

উইন্ডিজের হয়ে পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন স্পিনার জোমেল ওয়ারিক্যান। বাকি দুটির একটি কেমার রোচ, অন্যটি রান আউট।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ইনিংসের ৫ম ওভারে কেমার রোচের করা তৃতীয় বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমে ফেরেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। আউট হওয়ার আগে নামের পাশে ১৫ বলে ৯ রান করেন তামিম। এরপর ৫৮ বলে ২৫ রান করেন নাজমুল হোসেন শান্ত। ফেরেন দলীয় ৬৬ রানে। তারপর অধিনায়ক মুমিনুল ব্যক্তিগত ২৬ ও দলীয় ১১৯ রানে ফেরেন। সাদমান ফেরেন ৫৯ রান করে। আর মুশফিক করেন ৩৮ রান। সাদমান দলীয় ১৩৪ আর মুশফিক দলীয় ১৯১ রানে ফিরলে শেষ বিকেলটা নির্বিঘ্নেই কাটিয়ে দেন সাকিব-লিটন।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, ঙ্ক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, শেন মোসলে, জশুয়া ডা সিলভা, কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102