ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০০ কার্টন অবৈধ মশার কয়েল জব্দ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৪২ বার পঠিত

শীত মৌসুমে মশার আধিক্যকে পুঁজি করে অনুমোদনহীন ও মশার কয়েল তৈরির অবৈধ কারখানা গড়ে তোলা হচ্ছে রাজধানীতে। এমন অবৈধ কারখানার সন্ধান পেয়ে প্রতিষ্ঠানের মালিককে জরিমানা ও কারখানা সিলগালা করেছে পন্যের মান যাচাইয়ের প্রতিষ্ঠান বিএসটিআই।

বুধবার (০৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান আবাসিক এলাকায় অভিযান চালিয়ে লামিয়া সুপার মশার কয়েল নামে প্রতিষ্ঠানের মালিককে এক লাখ টাকা জরিমানা করে তারা। এ সময় জব্দ করা হয় কয়েক হাজার পিস কয়েল ও প্রায় ২০০ কার্টন মশার কয়েল। জরিমানা ও জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে অবৈধ কয়েল কারখানাটি।

বিএসটিআই-এর ফিল্ড অফিসার সিকান্দার মাহমুদ বলেন, অবৈধ মশার কয়েল উৎপাদনের দায়ে মালিক শাসমুউদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এবং ২০০ কাটন মশার কয়েল জব্দ করা হয়। সেখানে বিএসটিআইয়ের অনুমোদন ছিল না।

উল্লেখ্য, অনুমোদন না নিয়ে ও মান যাচাই না করেই অবৈধভাবে কারখানা গড়ে তোলায় এ প্রতিষ্ঠানগুলো বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় বিএসটিআই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102