ads
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২০ সালে বিশ্বে বায়ু দূষণে শীর্ষে বাংলাদেশে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ২৬ বার পঠিত

২০২০ সালে বিশ্বে বায়ু দূষণে ১ম স্থানে রয়েছে বাংলাদেশে। সুইজারল্যান্ড ভিত্তিক বায়ু পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।১০৬টি দেশের তথ্য সংগ্রহের মাধ্যমে এই তালিকা তৈরী করেছে সংস্থাটি।

বায়ুর মান পরিমাপে ফুসফুসের জন্য ক্ষতিকর পার্টিকুলেট ম্যাটার বলে পরিচিত বস্তু কণার ঘনত্বের ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়েছে।

২০২০ সালে বাংলাদেশে বায়ুতে পিএম-২.৫ এর উপস্থিতি প্রতি ঘনমিটারে ছিল ৭৭ দশমিক ১। যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া সীমার চেয়ে ৭ গুণ বেশি।

যানবাহনের ধোঁয়া ও জীবাশ্ম জ্বালানি থেকে তৈরি হয় পিএম ২.৫। একে ফুসফুস ক্যানসারের উপাদান হিসেবে শনাক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বায়ুদূষণে শীর্ষ রাজধানী ভারতের নয়াদিল্লি। দূষিত রাজধানীর তালিকায় ঢাকা রয়েছে ২য় স্থানে।

তবে বাংলাদেশের সবচেয়ে দূষিত শহর হিসেবে তালিকায় উঠে এসেছে মানিকগঞ্জ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102