ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২১-এ সাকিবকে নিয়ে কাড়াকাড়ি পড়তে পারে আইপিএলে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২১
  • ২৯ বার পঠিত

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফেরার পর ব্যাটে-বলে ভালোই কাটছে সাকিবের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট-বলের পারফরম্যান্সে হলেন সিরিজসেরা। ১১৩ রান করার সঙ্গে বল হাতে নিয়েছিলেন ৬ উইকেট।

জুয়াড়িদের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় তাকে এক বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হওয়ায় ২০২০ আইপিএলেও খেলা হয়নি এই বাঁহাতির।

তবে নিষেধাজ্ঞা মুক্ত সাকিবকে ২০২১ আইপিএলে দেখার অপেক্ষায় ভক্তরা। ভারতীয় সংবাদ মাধ্যম ‘টাইমস নাও’ মনে করছে নিলামে সাকিবকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি হতে পারে। অন্তত তিনটি ফ্র্যাঞ্চাইজি দল সাকিবকে কেনার চেষ্টা করতে পারে বলে মনে করছে এ সংবাদমাধ্যম।

আইপিএলেও সাকিবের রেকর্ড দুর্দান্ত। ৬৩ ম্যাচ খেলে ৭৪৯ রানের সঙ্গে নিয়েছেন ৫৯ উইকেট। তিনি এমন ক্রিকেটার, যে কিনা ব্যাট হাতে মিডল অর্ডারে দলের জন্য অবদান রাখতে পারেন। ৩-৪ ওভার বল করতে পারেন সহজেই।

সাকিব সবশেষ ২০১৯ সালে সানরাইজার্স হায়দরাবাদে খেলেছেন। নিষেধাজ্ঞা পাওয়ায় পরের আসরে তাকে ছেড়ে দেয় দলটি।

২০২১ সালে সাকিবকে নিলাম থেকে নেওয়ার সুযোগ থাকছে দলগুলোর সামনে। সাকিবকে কেনার দৌড়ে উঠে এসেছে তিন ফ্র্যাঞ্চাইজির নাম। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কিংস ইলেভেন পাঞ্জাব ও চেন্নাই সুপার কিংস। সংবাদমাধ্যমটি এর কারণও ব্যাখ্যা করেছে।

‘টাইমস নাও’ ধারণা করছে, সেই সুযোগ লুফে নিতে চাইবে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইংলিশ অলরাউন্ডার মইন আলিকে ছেড়ে দিয়েছে দলটি। তার সেরা বিকল্প হতে পারেন সাকিব।

এদিকে কিংস ইভেলেন পাঞ্জাব ছেড়ে দিয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জিমি নিশামকে। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল সাকিবের মতো অভিজ্ঞ কাউকে খুঁজবে।

তালিকায় আছে চেন্নাই সুপার কিংসও। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দল একজন মাত্র বিদেশি কেনার সুযোগ পাবে। সাকিব হতে পারেন তাদের সেরা পছন্দ। কারণ সবশেষ আসরে মিডল অর্ডারে ভুগতে হয়েছে দলটিকে। সাকিব পারে ৩ বা ৪ নম্বরে ব্যাট করে সেই দুর্বলতা কাটাতে। এ ছাড়া পিযুষ চাওলা ও হরভজন সিংকে ছেড়ে দিয়েছে তারা।

এ বছরের এপ্রিলে কিংবা মে মাসে মাঠে গড়াতে পারে আইপিএলের নতুন মৌসুম। তার আগে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102