ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২১-২২ মৌসুমে রিয়ালের পরিকল্পনায় বেল নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

টটেনহ্যাম হটস্পারের কোচ হোসে মরিনহোর অধীনে শেষ পর্যন্ত মূল দলে খেলার ইচ্ছা পূরণ করতে পেরেছেন রিয়াল মাদ্রিদ থেকে ধারে খেলতে আসা ওয়েলস তারকা গ্যারেথ বেল। কিন্তু এর অর্থ এই নয় যে আগামী মৌসুম তিনি আবারো রিয়াল মাদ্রিদে ফেরার আশা করতে পারেন।

স্পার্সদের হয়ে শেষ পাঁচটি ম্যাচে চার গোল করেছেন বেল। ৩১ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন আগামী মৌসুমে তিনি রিয়াল মাদ্রিদে ফিরতে চান এবং স্প্যানিশ চ্যাম্পিয়নদের সাথে চুক্তির বাকি সময়টা কাটাতে চান। যদিও তার এজেন্ট বিষয়টি উড়িয়ে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এই ধরনের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। কিন্তু বেলের আগ্রহ প্রকাশ পেয়েছে বলে এই ধরনের আলোচনা সামনে চলে এসেছে। তবে প্রশ্ন হলো লস ব্ল্যাঙ্কোসরা আদৌ তাদের দলে আর বেলকে চায় কিনা। এখনো পর্যন্ত এ বিষয়ে নেতিবাচক মনোভাবেরই ইঙ্গিত পাওয়া গেছে। যদিও রিয়াল মাদ্রিদে বেলের এখনো এক বছরের চুক্তি বাকি রয়েছে। এই সময়ের সময়ের মধ্যে ক্লাবের মনোভাব পরিবর্তনও হতে পারে।

তবে শেষ পর্যন্ত যেহেতু বেলের পারফরমেন্সের গ্রাফ উর্ধ্বগতিতে উঠতে শুরু করেছে সে কারনে আসন্ন গ্রীষ্মে স্থায়ীভাবে তাকে ছেড়ে দেয়াটা রিয়ালের জন্য সহজ হবে। সেটা হতে পারে টটেনহ্যাম কিংবা অন্য কোন ক্লাবে। আর আগামী মৌসুমে যদি রিয়াল মাদ্রিদের পরিকল্পনায় বেল থাকেনও তবে সেটা যে খুব বেশী লোভনীয় কোন প্রস্তাব হবে না তা সহজেই অনুমেয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102