ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০২৩ সালের শেষ বা ২৪-এর শুরুতেই জাতীয় নির্বাচন: সিইসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩৪ বার পঠিত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০২৩ সালের শেষদিকে কিংবা ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন। এরপর জাতীয় সংসদের দুটি উপনির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। আর আগামী বছরের শেষ প্রান্তিকে কিংবা ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। সংবিধান ও বিভিন্ন আইন অনুযায়ী বছর ধরেই তা চলে। সাধারণত, পাঁচ বছর পর পর নির্বাচন হয়। তবে স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরে কোনো না কোনো কারণে চলমান থাকে।

জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা রাষ্ট্রের মূল প্রশাসনিক ইউনিট এবং জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। পদাধিকারবলে জনগণের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে সরকার এবং স্থানীয় সরকার গঠনের গুরুত্ব নিশ্চয়ই অনুধাবন করেন। সেটা মাথায় রাখবেন।

বৈঠকে অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102