ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১৩০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ২০ জেলায় ১৩০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগেই মারা গেছে ৪৪ জন। এর মধ্যে খুলনায় ১৭ জন, কুষ্টিয়ায় ১২, চুয়াডাঙ্গায় ১০ এবং সাতক্ষীরায় ৫ জন মারা গেছে।

রাজশাহী বিভাগে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩৯ জন। এদের মধ্যে রাজশাহীর ১২ জন, নওগাঁর ২ জন, নাটোরের ২ জন, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, পাবনায় একজন করে মারা গেছেন। এছাড়া বগুড়ায় ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে আক্রান্ত ৯ এবং উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, চট্টগ্রামে মারা গেছেন ৯ জন। জেলায় শনাক্তের হার প্রায় ৩৫.২ শতাংশ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৯ জন। এদের মধ্যে ২ জন করোনা রোগীরা আর বাকি ৭ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল। গেল ২৪ ঘণ্টায় শের-ই-বাংলা মেডিক্যাল কলেজে আরটি পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষায় ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৭৩.৯৩ শতাংশ। এর আগের দিন ছিল ৫৯.৫৭ শতাংশ।

এছাড়া ময়মনসিংহে ৭, ঠাকুরগাঁওয়ে ৫, ফরিদপুরে ৬, টাঙ্গাইলে ৭, নোয়াখালীতে ২ এবং নেত্রকোনা ও জামালপুরে দুইজন মারা গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102