ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ বছর পর আফগানিস্তান ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

২০০১ সালে টুইন টাওয়ারে হামলার পর তালেবানদের পরাস্ত করতে দেশটিতে অবস্থান নেয় মার্কিন সেনারা। গত বছর কাতারে তালেবানের সঙ্গে ত্রিপক্ষীয় শান্তি চুক্তি করে যুক্তরাষ্ট্র ও আফগান সরকার। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণায় প্রায় ২০ বছর পর আফগানিস্তান ছাড়তে শুরু করেছে মার্কিন সেনারা।

২০০১ সালের ১১ই সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার পরপরই আল-কায়েদার শীর্ষনেতা ওসামা বিন লাদেনকে দায়ী করে যুক্তরাষ্ট্র। লাদেনকে আশ্রয়দাতা হিসেবে তালেবানকেও অভিযুক্ত করা হয়।

এরপর ওই বছরের ৭ই অক্টোবর আফগানিস্তানে তালেবান ও আল কায়েদার অবস্থানে হামলা চালায় বুশ প্রশাসন। মার্কিন বাহিনীর সঙ্গে যোগ দেয় ন্যাটো বাহিনীও। পরের বছর আফগানিস্তানকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ।

বিলিয়ন ডলার খরচ করে সেনা ঘাঁটি তৈরি করা হয় আফগানিস্তানে। মার্কিনিদের সবচে বড় টার্গেট বিন লাদেন পালিয়ে যান পাকিস্তানে।

২০০৯ সালে ওবামা সরকার ক্ষমতায় এসে সেখানে আরও ১৭ হাজার সেনা পাঠানোর ঘোষণা দেন। ২০১১ সালে পাকিস্তানের আবোতাবাদ শহরে পালিয়ে থাকা লাদেনকে হত্যা করে মার্কিন এলিট ফোর্সের সদস্যরা।

আপাতদৃষ্টিতে নতিস্বীকার করলেও তালেবানদের কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে পারেনি মার্কিন ও ন্যাটো বাহিনী।

ট্রাম্পের আমলে আফগানিস্তান থেকে সৈন্য ফিরিয়ে নেয়ার ঘোষণা দেয় মার্কিন প্রশাসন। তালেবানের সঙ্গে আফগানিস্তানের সরকার সমঝোতার উদ্যোগও নেয়। ২০২০ এ কাতারে ত্রিপক্ষীয় শান্তি চুক্তি হয়।

শেষ পর্যন্ত ক্ষমতায় এসে গেল ১৩ই এপ্রিল জো বাইডেন ঘোষণা দেন সবশেষ প্রায় আড়াই হাজার সৈন্য সরিয়ে নেয়ার।

আফগানিস্তানে ২০ বছরের যুদ্ধে মারা গেছে হাজার হাজার বেসামরিক নাগরিকের। প্রাণ গেছে মার্কিন সেনাদেরও। শেষ পর্যন্ত আফগানিস্তানে সংকটের সমাধান না হলে তার ঢেউ এসে পড়তে পারে প্রতিবেশী দেশগুলোতে এমন আশঙ্কা অনেকের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102