ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ বছর পর বরগুনা স্বেচ্ছাসেবক লীগের কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৭ বার পঠিত

জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি ২০ বছর পর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। তিন বছর মেয়াদি নবগঠিত কমিটির সভাপতি মুরাদ হোসাইন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি।

সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুই সদস্যের এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি জাগো নিউজকে বলেন, আগামী এক মাসের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রীয় দপ্তরে জমার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ ২০০৩ সালের ৩০ জুন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে কে এম আবদুর রশীদ এবং শরীফ ইলিয়াস আহমেদ স্বপনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দীর্ঘ ২০ বছর পর চলতি বছরের ১৫ জুলাই শনিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বরগুনা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন সিরাজ উদ্দিন মিলনায়তনে অনুষ্ঠিত হয় এবং ওই কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় কেন্দ্রীয় কমিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102