ads
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২০ সেপ্টেম্বর রাজপথে নামার হুঁশিয়ারি ই-অরেঞ্জ গ্রাহকদের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

ই-কমার্স প্ল্যাটফর্ম ই-অরেঞ্জ গ্রাহকরা বলছেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেখব তারা কি সিদ্ধান্ত দেয়। আমাদের টাকা ফেরত ও পণ্য সরবরাহের জন্য যদি কোনো সঠিক সিদ্ধান্ত না দেওয়া হয় তবে আগামী সেপ্টেম্বর মাসের ২০ তারিখে সকল গ্রাহক রাজপথে নামব, অনশন করব।

শুক্রবার (২৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ই-অরেঞ্জ গ্রাহকদের আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।

সমাবেশে গ্রাহকরা বলেন, ই-অরেঞ্জ শেষ কয়েকবার আমাদের বাইক ডেলিভারির সময় দিয়েও দেয়নি। বর্তমানে তাদের অফিস বন্ধ, কাস্টমারকেয়ার বন্ধ। তাদের সিইও বলছেন কোম্পানি বিক্রি করে দিয়েছে। তিনি আমাদের সামনে আসছেন না। তিনি কি দেশে আছেন কি না তাও জানা নেই। গত ১৭ তারিখ থেকে তাদের ডেলিভারি করার কথা ছিল। কিন্তু ওই দিন সকাল ১১টায় জানায়, তারা সাধারণ ডেলিভারি ১৯ তারিখ থেকে করবে আর বাইক ডেলিভারির জন্য আরও ৪৫ দিন সময় নেবে। যেখানে তাদের ৪৫ দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা, সেখানে অলরেডি ৪ মাস হয়ে গেছে। সেখানে তারা আরও সময় চাচ্ছে। কারণ হিসেবে দেখাচ্ছে, তারা নাকি ভ্যান্ডর পাচ্ছে না।

তারা আরও বলেন, মাশরাফি ভাই যেদিন থেকে এই প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এসেছেন তখন থেকে এই প্রতিষ্ঠানের অর্ডার ১০ গুণ বেড়ে গেছে। এখন তিনি বলছেন, তার সঙ্গে চুক্তি জুলাই মাসে শেষ হয়েছে। আপনারা লক্ষ্য করলে দেখবেন, উনি চুক্তিবদ্ধ হওয়ার পরে মে মাসে থেকে এখন পর্যন্ত বাইকগুলোর ডেলিভারি হয়নি। তাহলে ওই দায়টুকু তো তার।

তারা হুঁশিয়ারি করে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আর কিছু দিন অপেক্ষা করব। এরমধ্যে সঠিক সমাধানে না এলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব।

সমাবেশে ই-অরেঞ্জের প্রায় শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102