ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২১৬ দিন করোনায় আক্রান্ত এইডস রোগী, শরীরে ৩০ বার মিউটেশন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬ বার পঠিত

করোনা মহামারি ছড়িয়ে পড়ার পর থেকে গত দেড় বছরে বহুবার মিউটেট হয়েছে বা চরিত্র বদল ঘটেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ঘটনা বিজ্ঞানীদের অবাক করেছে। দক্ষিণ আফ্রিকায় একজন নারী এইচআইভি রোগীর শরীরে টানা ২১৬ দিন ভাইরাসটির সংক্রমণ বজায় ছিল। এ সময় ৩০ বার পরিবর্তিত হয়েছে ভাইরাসটি।

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, একজন রোগীর শরীরে সাধারণ কয়েকদিন বাস করে করোনাভাইরাস। কিন্তু দক্ষিণ আফ্রিকার ওই রোগী টানা ২১৬ দিন করোনায় আক্রান্ত ছিলেন। এ সময় ভাইরাসটি ৩০ বার তার চরিত্র বদলেছে। এ ঘটনায় বিস্মিত হয়েছেন গবেষকরা।

তবে প্রতিবেদনে রোগীর নাম ঠিকানা প্রকাশ করা হয়নি। শুধু জানানো হয়, ওই নারী দক্ষিণ আফ্রিকার বাসিন্দা।

গবেষকদের মতে, একজন এইচআইভি পজিটিভ রোগীর করোনায় প্রাণ হারানোর সম্ভাবনা সাধারণ রোগীর তুলনায় ২.৭৫ গুণ বেশি। তাদের দাবি, এই নির্দিষ্ট কেসটি নিয়ে গবেষণা করলে করোনার মিউটেশন সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102