ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২১৮১ জনবল নেবে কারিগরি শিক্ষা অধিদফতর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

কারিগরি শিক্ষা অধিদফতর ও অধিদফতরাধীন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের স্থায়ী শূন্য পদসমূহে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে মোট ২ হাজার ১৮১ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে আর আগ্রহী প্রার্থীরা ২৫ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর, ১০৫৭টি।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স।
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টিআর/ইলেকট্রনিকস/টেক), ১০১৯টি।

শিক্ষাগত যোগ্যতা: পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স।
বেতন স্কেল: ১১,০০০—২৬,৫৯০ টাকা।

পদের নাম: ক্রাফট ইনস্ট্রাক্টর (টেক/ল্যাব), ১০৫টি।

শিক্ষাগত যোগ্যতা : পদার্থ, রসায়নসহ স্নাতক বা সমমান ডিগ্রি অথবা উচ্চমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স।
বেতন: ১১,০০০—২৬,৫৯০ টাকা।

আবেদনের নিয়ম:

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। www.dter.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন আগ্রহীরা। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে ১-৩ নম্বর পদের জন্য ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বয়সসীমা:

সব পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৫/০৪/২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102