ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২১ নভেম্বর ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯ বার পঠিত

রাজধানীর পল্টন থানায় দায়ের করা নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ আবারও পিছিয়েছে। অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী দিন ২১ নভেম্বর ধার্য করেছেন আদালত। আজ রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর বিশেষ ট্রাইব্যুনাল- ৫ এর বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত এ আদেশ দেন।

আদালতের সংশ্লিষ্ট সূত্র জানায়, এ মামলার আসামি তানভীর, আদিল বাবু, শফিউল বারীবাবু মারা যাওয়ায় তাদের মৃত্যুর প্রতিবেদন আদালতে দাখিল হয়নি। তাই মৃত্যুর প্রতিবেদন আসা সাপেক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।

আজ আদালতে মির্জা ফখরুলসহ অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচন পরবর্তী সহিংসতা, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে পল্টন থানার উপ-পরিদর্শক শরিফ মামলাটি দায়ের করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102