ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২২৮ রানের বিশাল ব্যবধানে পাকিস্তানকে হারালো ভারত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬৯ বার পঠিত

গ্রুপপর্বে ভারত ছিল কিছুটা কোণঠাসা। মনে হচ্ছিল, বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হওয়া তাদের জন্য আশীর্বাদ হয়েছে। সুপার ফোরপর্বে ঠিক যেন উল্টো চিত্র। বৃষ্টিবাধায় পড়া ম্যাচটি রিজার্ভ ডেতে গড়ালেও পাকিস্তানি সমর্থকরা হয়তো খুব করে চাইছিলেন, বৃষ্টি খেলাটা পণ্ড করে দিক।

ভারতের ইনিংস শেষ হতেই যে কার্যত ম্যাচটা পাকিস্তানের হাতছাড়া হয়ে যায়। এরপর ব্যাটাররা বাজে শুরু করলে বৃষ্টিই ছিল পাকিস্তানের শেষ ভরসা। কিন্তু বৃষ্টিবাধায় পড়লেও শেষপর্যন্ত ম্যাচে কোনো ওভার কাটা যায়নি।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের ছুড়ে দেওয়া ৩৫৭ রানের পাহাড়সমান লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান ৩২ ওভারে অলআউট হয়ে গেছে ১২৮ রানেই। চিরপ্রতিদ্বন্দ্বীদের ভারত হারিয়েছে ২২৮ রানের বিশাল ব্যবধানে।

রান তাড়ায় শুরু থেকেই কোণঠাসা ছিল পাকিস্তান। ইমাম উল হক ৯ আর বাবর আজম ১০ রান করে সাজঘরে ফিরে যান। পাকিস্তান ২ উইকেটে ৪৪ রান করার পর নামে বৃষ্টি।

প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর শুরু হয় খেলা। বৃষ্টির পর খেলা শুরু হতেই আউট হন মোহাম্মদ রিজওয়ানও (২)। ১২তম ওভারে মাত্র ৪৭ রান তুলতে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান।

ফাখর জামান যে টেস্ট খেলছিলেন। তারপরও রক্ষা হয়নি। ৫০ বলে ২৭ রান করে কুলদীপ যাদবের শিকার হন পাকিস্তানি ওপেনার। এরপর ভয়ংকর হয়ে উঠেন কুলদীপ।

বাঁহাতি এই স্পিনার আঘা সালমান (২৩), শাদাব খান (৬), ইফতিখার আহমেদকে (২৩)। ১১৯ রানে ৭ উইকেট হারানো পাকিস্তান ৩২ ওভারেই গুটিয়ে যায় ১২৮ রানে।

ভারতের স্পিনার কুলদীপ যাদব ২৫ রান খরচায় একাই নেন ৫টি উইকেট।

এর আগে বিরাট কোহলি আর লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরিতে ভারত ২ উইকেটেই দাঁড় করিয়েছিল ৩৫৬ রানের পাহাড়সম সংগ্রহ।

আগের দিন টস হেরে ব্যাটিং করতে নেমেছিল ভারত। কিন্তু ২৪.১ ওভারে তারা ১৪৭ রান তোলার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে যায়। আম্পায়াররা অনেকটা সময় অপেক্ষার পরও খেলা শুরু করা না গেলে ম্যাচ গড়ায় রিজার্ভ ডেতে।

রিজার্ভ ডেতেও ভেজা আউটফিল্ডের কারণে সময়মতো খেলা শুরু করা যায়নি। প্রায় পৌনে দুই ঘণ্টা পর মাঠ প্রস্তুত হয়। আগের দিন রোহিত শর্মা ৫৬ আর শুভমান গিল ৫৮ রানে আউট হয়েছিলেন।

কিন্তু ২৪.১ ওভারে ১৪৭ রান নিয়ে মাঠে নামা ভারত আজ আর কোনো উইকেট হারায়নি। লোকেশ রাহুল ১০০ বলে আর বিরাট কোহলি ৮৪ বলে করেন সেঞ্চুরি।

১৯৪ বলের জুটিতে তারা ২৩৩ রানে অবিচ্ছিন্ন থাকেন। ৯৪ বলে ৯ বাউন্ডারি আর ৩ ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন কোহলি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৪৭তম সেঞ্চুরি।

অন্যদিকে ১০৬ বলে ১২ চার আর ২ ছক্কায় ১১১ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুলের ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি এটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102