ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৩ জুলাই থেকে লকডাউনে বন্ধ থাকবে সব শিল্প-কারখানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২২ বার পঠিত

পবিত্র ঈদুল আজহার পর আগামী ২৩ জুলাই সকাল ছয়টা থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত মোট ১৪ দিনের কঠোর লকডাউন শুরু হবে। এ লকডাউনে গার্মেন্টসসহ সকল ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ শনিবার (১৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ নির্দেশনার কথা জানান।

ঈদের পরে শুরু হওয়া লকডাউনে শিল্প-কারখানা খোলা রাখার আহ্বান জানিয়েছিল দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ১ জুলাই থেকে সাত দিনের জন্য দেশব্যাপী কঠোর লকডাউন জারি করা হয়। এরপর লকডাউনের মেয়াদ বৃদ্ধি করে ১৪ জুলাই মধ্য রাত বৃদ্ধি করা হয়। তবে পবিত্র ঈদুল আজহার বিষয়টি মাথায় রেখে সরকার ১৫ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল ঘোষণা করে। লকডাউন শিথিল করায় গণপরিবহন চালু হয়, খুলে দেয়া হয় শপিংমলসহ সব ধরনের দোকানপাট।

তবে লকডাউন শিথিল করার সাথেই ২৩ জুলাই থেকে ৫ আগস্ট ১৪ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এ লকডাউনে গণপরিবহন, দোকানপাট, শপিংমল, সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার পাশাপাশি গার্মেন্টসসহ সব ধরনের শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়।

কিন্তু প্রজ্ঞাপনে গামেন্টসসহ শিল্প-কারাখানা বন্ধের ঘোষণাটি প্রত্যাহার করার জন্য আবেদন জানায় শিল্প কারখানার মালিকরা। এ বিষয়ে আজ শনিবার সিদ্ধান্ত জানানোর কথা ছিল। শেষ পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শিল্প-কারখানা বন্ধ রাখার ঘোষণা বহাল রাখা হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102