ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৩ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমারের জান্তা সরকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

নতুন বছর উদযাপনের মুহূর্তে সাধারণ ক্ষমার অংশ হিসেবে মিয়ানমারের জান্তা সরকার ২৩ হাজার ১৮৪ জন বন্দিকে মুক্তি দিয়েছে। কারাগার কর্তৃপক্ষের একজন মুখপাত্র এই খবর নিশ্চিত করেছেন।

আল-জাজিরা জানিয়েছে, মুক্তি পাওয়াদের মধ্যে চলমান জান্তাবিরোধী আন্দোলনকারীদের সংখ্যা খুব কম।

মিয়ানমারের ঐতিহ্যবাহী বছরের প্রথমদিন শনিবার। এ উপলক্ষে দেশটিতে পাঁচ দিনের যে ছুটি থাকে তার শেষ দিন চলছে আজ। দিনটিতে বৌদ্ধ মন্দিরে শত শত মানুষ উৎসবে মাতেন। কিন্তু এবার গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা সব ধরনের উৎসব বাতিল করে সাধারণ মানুষকে রাস্তায় থাকার আহ্বান জানিয়েছেন।
১ তারিখের অভ্যুত্থানের পর মিয়ানমারের সেনাবাহিনী সুচিসহ প্রায় সাড়ে তিন হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে মান্দালে শহরে আন্দোলনরত শিক্ষার্থী তাইজার সান বিবিসিকে জানান, বিক্ষোভকারীদের হামলা করার জন্যই বন্দিদের মুক্তি দেওয়া হয়েছে বলে তিনি আশঙ্কা করছেন।

তিনি বলেন, ‘জনগণের কাছে খুব খারাপ নজির আছে। ১৯৮৮ সালে সামরিক জান্তা সামরিকপন্থী বন্দিদের মুক্তি দিয়েছিল। সেসময় তারা গণতন্ত্রের পক্ষে জনগণের শান্তিপূর্ণ বিক্ষোভকে নষ্ট করে।’

১৯৮৮ সালের গণতন্ত্রপন্থী বিদ্রোহে হামলার ঘটনায় কয়েক হাজার মানুষ মারা যান বলে ধারণা করা হয়।

জাতীয় দিবসগুলোতে বহু বন্দিকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি দেশটিতে প্রচলিত আছে। প্রায়শই উপচে পড়া কারাগারে বন্দির সংখ্যা কমাতে এটি করা হয়ে থাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102