ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪শে মে থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

রোজার ঈদের পর আগামী ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। এর আগে ১৭ই মে খুলে দেয়া হবে সব আবাসিক হল।
দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, হল খুলে দেয়ার আগে আবাসিক হলের সব শিক্ষার্থীকে টিকা দেয়ার সিদ্ধান্তও হয়েছে। বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার আগে অনলাইনেই শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। তবে এ সময় কোনো পরীক্ষা নেয়া হবে না বলে জানান তিনি। বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা শ্রেণিকক্ষে পাঠদান শুরুর পরই নেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে, আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে সরব হয়ে উঠেছে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

করোনা মহামারির কারণে গত বছরের ১৭ই মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। ২৫শে মার্চ থেকে বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এরপর শিক্ষার্থীদের প্রায় সবাই নিজ বাড়িতে চলে যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102