ads
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় ভোলায় ডায়রিয়ায় আক্রান্ত ৩৭৮

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৩১ বার পঠিত

ভোলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে শনিবার (২৪ এপ্রিল) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলায় ৩৭৮ জন ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত এক সপ্তাহে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৪৪৬ জনে।

বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে স্বাস্থ্যকর্মীরা। শয্য সংকট থাকায় হাসপাতালের বারান্দা আর মেঝেতে চলছে রোগীদের চিকিৎসা। আর আক্রান্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ৭৬টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।

জানা গেছে, ভোলা সদর হাসপাতালের ১০ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে শনিবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি ছিল ১৩৩ জন রোগী। একই সময়ে দৌলতখানে ৩৮ জন, বোরহানউদ্দিনে ৪১ জন, লালমোহনে ৪৫ জন, চরফ্যাশনে ৫৮ জন, তজুমদ্দিনে ২৪ জন ও মনপুরায় ২৫ জন ডায়রিয়া আক্রান্ত চিকিৎসাধীন আছে; যা ওয়ার্ডের ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি। গত ২ দিন জেলায় যথাক্রমে ৩৭৮ ও ৩৮৫ জন রোগী চিকিৎসা নিয়েছে।

ভোলার সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম জানিয়েছেন, গত এক মাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ হাজার ২৮৪ জন। এর মধ্যে চিকিৎসা নিয়েছে ২ হাজার ৪৪৬ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102