দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৩৯৫ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৪৭০ জন। মোট শনাক্ত ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৭৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।
আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।