ads
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় করোনায় ২১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ২৫ বার পঠিত

করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে প্রাণঘাতি ভাইরাসে মোট প্রাণহানি ঘটলো ২৭ হাজার ৬৩৫ জনের। বুধবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, একই সময়ে করোনা শনাক্ত হয়েছেন ৭০৩ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন। আর গত একদিনে করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৮১৭ জন। এতে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ২১ হাজার ৫৮৮ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫৩১ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৩৭৬টি। বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৮ লাখ ৬৯ হাজার ২৯৩টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম কোনো মানুষের দেহে করোনা শনাক্ত হয়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102