ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ২১৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩০ বার পঠিত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৭০ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১৪ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৯ হাজার ৭৫৩ জনে।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬২৫ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৭৩৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৮ শতাংশ।

এতে আরো বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬০৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ১৪ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭০ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২ জনই নারী। ২ নারীই ঢাকা বিভাগের।

এর আগে রবিবার (৩১ অক্টোবর) মৃত্যু হয়েছিল ৫ হাজার ৯৪৩ জনের, শনাক্ত হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৯৬০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102