ads
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৭ জেলায় ৬৬ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ৪৫ বার পঠিত

২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে রাজশাহীসহ আরও ১৭ জেলায় ৬৬ জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে রাজশাহী মেডিক্যালে করোনা ওয়ার্ডে মারা গেছেন ১৪ জন। মৃতদের মধ্যে রাজশাহীর ৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪ জন, নওগাঁর ৩ জন, এবং নাটোরের একজন। মৃতদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ৯ জন উপসর্গ নিয়ে মারা যান।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৬৫ জন। এরমধ্যে শুধু রাজশাহীর ৪৪ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে ৩৫৭ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৪২৩ জন। এরমধ্যে রাজশাহীর ২৮৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ৬৪ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ২৯ জন, পাবনার ৮ জন, কুষ্টিয়ার ৩ জন এবং চুয়াডাঙ্গার ২ জন রয়েছেন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪০০টি নমুনা পরীক্ষায় ১১৯ জনের করোনা পজেটিভ আসে। রাজশাহীতে শনাক্তের হার ২৯.৭৫ শতাংশ। নওগাঁয় ১৬০ জনের নমুনা পরীক্ষায় ৬১ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ছিলো ৩৮.১৩ শতাংশ।

এদিকে, খুলনায় তিনটি হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে আটজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া সাতক্ষীরা মেডিক্যালের করোনা ওয়ার্ডে ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে একজনের।

অন্যদিকে, গেল ২৪ ঘন্টায় চুয়াডাঙ্গায় ৭ জন এবং যশোরে ৫ জনের মৃত্যু হয়েছে। আর রংপুর বিভাগে মৃত্যু হয়েছে ৯ জনের

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ জন। এছাড়া সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে তিন জন এবং ফরিদপুর মেডিক্যালের করোনা ইউনিটে দু’জন, ঝিনাইদহ সদর হাসপাতালে দু’জন, বাগেরহাটে একজন এবং টাঙ্গাইলে একজনের মৃত্যু হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102