ads
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় কিশোরগঞ্জে করোনায় শনাক্ত ৮১ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ২৭ বার পঠিত

কিশোরগঞ্জে গত ২৪ ঘণ্টায় (রবিবার ৯টা পর্যন্ত) ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫ হাজার ৭০২ জন। নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭৫ জন, কুলিয়ারচরে ৪ জন ও বাজিতপুরে ২ জন।

রবিবার রাতে সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গত ২৪, ২৬ ও ২৭ জুন (আংশিক) কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাব হতে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ২৬ জুন বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১০২ জনের নমুনা পরীক্ষায় ১ জনের করোনা শনাক্ত হয়। তবে কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৩ জন, কুলিয়াচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ জন ও ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জনসহ মোট ৮৯ জনের রেপিড এন্টিজেন টেস্টে কারও করোনা শনাক্ত হয়নি।
এদিকে, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ জন এবং আইসিইউতে ভর্তি রয়েছেন ৮ জন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত জেলায় মোট ৫ হাজার ১১ জন সুস্থ হয়েছেন। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ৮৭ জন।

বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬০৪ জন। এরমধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৪৪৫ জন, হোসেনপুরে ৬ জন, করিমগঞ্জে ১৬ জন, তাড়াইলে ১০ জন, পাকুন্দিয়ায় ২৫ জন, কটিয়াদীতে ৩৪ জন, কুলিয়ারচরে ২১ জন, ভৈরবে ২৭ জন, নিকলীতে ৩ জন, বাজিতপুরে ১২ জন ও ইটনায় ৫ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে হোম কোয়ারেন্টাইনে/আইসোলেশনে রয়েছেন ৫৪৭ জন। আর হাসপাতাল আইসোলেশনে রয়েছেন ৫৭ জন।

গত ২৪ ঘণ্টায় ভ্যাকসিনের জন্য কেউ রেজিস্ট্রেশন করেনি বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে। ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন ১ লাখ ২৭ হাজার ৪৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনার কোভিশিল্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১০ জন। গত ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত কোভিশিল্ড ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ৭৬ হাজার ৬৬৫ জন এবং মোট দ্বিতীয় ডোজ নিয়েছেন ৫৯ হাজার ২৯৭ জন। এছাড়া সাইনোফার্ম ভ্যাকসিনের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১০ জন। এ নিয়ে সাইনোফার্মের প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ হাজার ৩০ জন।

উল্লেখ্য, ২৫ এপ্রিল থেকে প্রথম ডোজ টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102