ads
বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনার পানি বেড়েছে ১১ সে.মি.

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১ সে.মি. পানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে বিপদসীমার ৯১ সে.মি. নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। বসতভিটার চারপাশে পানি থৈ থৈ করছে। চরাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। পানিববন্দী মানুষের চলাচলের দুর্ভোগ শুরু হয়েছে। পানি বৃদ্ধির ফলে পাট, তিল, সজ, ধান ও সবজি ক্ষেত তলিয়ে গেছে। ঘাস ক্ষেত তলিয়ে যাওয়ায় গো-খাদ্যের সংকট দেখা দিতে শুরু করেছে। অন্যদিকে, পানি বাড়ার সাথে সাথে চৌহালী ও এনায়েতপুরের কয়েকটি পয়েন্টে ভাঙন শুরু হয়েছে। ভাঙনে বিলীন হচ্ছে বসতভিটা-ফসলি জমি।

চরাঞ্চল কাওয়াকোলা ইউপি সদস্য আব্দুর রাজ্জাক জানান, পানি বৃদ্ধির কারণে প্রায় ৫ বিঘা জমির ৭৯ ধান, চার বিঘা জমির সজ তলিয়ে নষ্ট হয়ে গেছে। এছাড়াও চরাঞ্চলের রাস্তাঘাট তলিয়ে গেছে। বসতভিটার চারিদিকে পানি থৈ থৈ করছে। যে হারে পানি বাড়ছে তাতে দুএকদিনের মধ্যেই বসতভিটায় পানি ওঠার সম্ভাবনা রয়েছে।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনার পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী ১০-১২ জুলাই পর্যন্ত পানি বাড়ার সম্ভাবনা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102