ads
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় সিলেটে করোনা শনাক্ত ১৪৪

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৩৬ বার পঠিত

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এ নিয়ে এই বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৬ জনে।

এছাড়াও একই সময়ে বিভাগে আরও ২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে দিয়ে মোট মারা গেছেন ৩০১ জন।

আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল ২৪ ঘণ্টায় সিলেটের চারটি ল্যাবে নমুনা পরীক্ষায় ১৪৩ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলার ৭৬ জন, হবিগঞ্জের ২৫ জন, সুনামগঞ্জে ৭ জন, মৌলভীবাজারে ১৩ জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রোগী ২২ জনের করোনা শনাক্ত হয়।

নতুন এই ১৪৩ জনসহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৭৬ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৫০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৬৩১ জন, হবিগঞ্জে ২ হাজার ১৪৭ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৪৮ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে যে ২ জন মারা গেছেন তারা সিলেট জেলার বাসিন্দা। সেই সাথে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩০১ জনে। এর মধ্যে সিলেট জেলার ২৩২ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারের ২৫ জন রয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102