ads
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টা না যেতেই রোহিঙ্গা ক্যাম্পে ফের হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ২৪ বার পঠিত
ফের ক্যাম্পে গোলাগুলি, দুই রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজারের উখিয়ার বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্প থেকে হাত-মুখ বেঁধে গলা কেটে হত্যা করা রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিহত মাহবুবুর রহমান (৩৪) উখিয়ার ক্যাম্প ৮-এর ইস্ট এলাকার বাসিন্দা আবু শামার ছেলে। ক্যাম্প ৫-এ তার শ্বশুরবাড়ি। আর লাশ মিলেছে ক্যাম্প ৯ এলাকায়।

বুধবার ভোরেও দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ রশিদ (৩৫) নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক খুন হন।

উখিয়া থানার ওসি শেখ মো. আলী জানান, ৯ নম্বর ক্যাম্পে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে পেছনে হাত বাঁধা, মুখে রশি দিয়ে আটকানো গলাকাটা লাশ পাওয়া যায়। তার বাম পায়ে কোপানোর ক্ষত রয়েছে।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে ক্যাম্পে অরাজক পরিস্থিতি বিরাজ করাচ্ছে দুর্বৃত্তরা। ঘটেছে একাধিক মাঝি, সাব মাঝি ও স্বেচ্ছাসেবকসহ সাধারণ রোহিঙ্গা হত্যার ঘটনা। বুধবারও রাতে পাহারা শেষ করে ভোরে নিজ শেডে যাওয়ার সময় রশিদ নামে এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবককে সন্ত্রাসীরা গুলির পর মৃত্যু নিশ্চিত করে লাশ ফেলে রেখে চলে গেছে।

এদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে মিয়ানমারের ১৭ প্রতিনিধি বুধবার থেকে টেকনাফ অবস্থান করছেন। সে সময়েই দুটি খুনের ঘটনা ঘটল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102