ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘূর্ণিঝড় মোখা; ২৫ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কারণে ২৫ ঘণ্টা বন্ধ থাকার পরে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (১৪ মে) রাত ৯ টা ৫০ মিনিটে এ রুটে রো রো ফেরি গোলাম মাওলা দিয়ে ফেরি পারাপার শুরু হয়। ঘূর্ণিঝড় মোখার কারণে এর আগে শনিবার (১৩ মে) রাত ৮ টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরিঘাট কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মোখার কারণে দেওয়া ৮ ও ১০ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেওয়ায় শরীয়তপুর- চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। প্রথম ফেরিটি ১৬ টি ট্রাক ও একটি বাসসহ ৩০ জন যাত্রী নিয়ে চাদঁপুর হরিনাঘাটের উদ্দেশ্য রওনা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, যেহেতু আবহাওয়া অফিস ৮ ও ১০ নম্বর মহা বিপৎসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সংকেত দেখাতে বলেছে, তাই বলা যায় এখন কোনো বিপৎসংকেত নেই। এজন্য এ রুটে ফেরি চলাচল শুরু করেছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102