ads
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৫ বছর পর লক্ষ্মীপুর মহিলা কলেজে ছাত্রলীগের কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৭৭ বার পঠিত

লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী নাহিদা আক্তার রিমকে সভাপতি ও প্রথম বর্ষের ছাত্রী তাসমিহা জাহান স্নিগ্ধাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

২৫ বছর পর দ্বিতীয়বারের মতো কলেজটিতে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হলো।

সোমবার (২২ মে) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

কমিটিতে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী আয়েশা সিদ্দিকাকে সহ-সভাপতি ও ইসরাত জাহানকে যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্র জানায়, এক বছরের জন্য সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি বলেন, কলেজটির ইতিহাসে এটি ছাত্রলীগের দ্বিতীয় কমিটি। ২৫ বছর আগে প্রথম ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছিল। তবে ওই কমিটি পূর্ণাঙ্গ ছিল না। আমরা নতুন কমিটি কিছুদিনের মধ্যেই পূর্ণাঙ্গ করবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102