ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৭০টি হারানো মোবাইল খুঁজে মালিককে ফিরিয়ে দিল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ৩৪ বার পঠিত

সাতক্ষীরায় ২৭০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ। এ সময় বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার টাকাও উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হয়।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা পুলিশ লাইন কনফারেন্স হল রুমে আনুষ্ঠানিকভাবে মোবাইল ফেরত দেওয়া হয়।

এ সময় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন টিমের মাধ্যমে জনগণের হারানো ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তারাই ধারাবাহিকতায় আগস্ট ও সেপ্টেম্বর মাসে হারানো ২৭০ টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিককে ফেরত দেওয়া হলো। যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৫০ হাজার টাকা।

পুলিশ সুপার বলেন, ‘বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকাও উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়েছে। প্রতিনিয়ত জনগণ সেবা দিতে পুলিশ পরিশ্রম করে যাচ্ছে। স্ব স্ব মূল্যবান জিনিসপত্রের প্রতি আরও বেশি যত্নবান হওয়ার আহবান রাখেন পুলিশ সুপার।’

পুলিশ সুপার আরও বলেন, ‘রাষ্ট্রদ্রোহ ও সরকার বিরোধী কার্যক্রম চালিয়ে সাতক্ষীরায় কেউ টিকে থাকতে পারবে না। সাতক্ষীরা জেলা পুলিশ সব সময় সার্বিক বিষয়ে সথেষ্ট রয়েছে।’

এ সময় হারানো মোবাইল ফোনের মালিকরা জানান, ‘হারানো মোবাইল খুজে পাওয়া যায় এটা অবিশ্বাস্য মনে হলেও সত্য। আমরা মোবাইল হারিয়ে সাধারণ ডায়েরি করে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলে জমা দিলে অতিদ্রুত তারা মোবাইল খুঁজে ফেরত দিয়েছেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102