ads
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৭ জুলাই বিএনপি ছাড়াও সমাবেশ করবে যেসব দল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ৩২ বার পঠিত

প্রধানমন্ত্রীর পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া এবং নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনসহ ১ দফা দাবিতে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও ২৭ জুলাই সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির পক্ষ থেকে জানানো হয়, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠাসহ শেখ হাসিনার পদত্যাগে যুগপৎ ধারায় বৃহত্তর গণআন্দোলনের ১ দফা দাবিকে চূড়ান্ত রূপ দিতে ২৭ জুলাই ঢাকায় মহা-সমাবেশের ডাক দিয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

এতে আরও বলা হয়, শনিবার গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সমাবেশ করার সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী প্রমুখ।

২৭ জুলাই সকাল ১১টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে ১২ দলীয় জোট মহা-সমাবেশ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

একই দিন দুপুর ২টায় রাজধানীর পূর্ব পান্থপথে এফডিসি সংলগ্ন এলডিপির কার্যালয়ের সামনে এলডিপি মহা-সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমদ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102