ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৭ বছর আগে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামি খালাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুন, ২০২১
  • ৫৪ বার পঠিত

২৭ বছর আগের নওগাঁর বদলগাছীতে টগর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দিয়েছে আপিল বিভাগ।
বুধবার (৯ জুন) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ৬ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, ১৯৯৪ সালে কেসাই গ্রামে পুকুরে মাছের পোনা ছাড়াকে কেন্দ্র করে টগর নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেন চিকিৎসক নুরুল ইসলাম। এ ঘটনায় চিকিৎসক নুরুল ইসলামসহ তার সহযোগী ১৮ জনকে আসামি করে মামলা করা হয়।

মামলায় ২০০৫ সালের ১০ই জুলাই নওগাঁর নিম্ন আদালত আসামি নুরুল ইসলামকে মৃত্যুদণ্ড ও বাকি ১৮ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১১ সালের ২৮ নভেম্বর হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং ১৮ আসামির যাবজ্জীবন সাজা বহাল রাখেন। এরই মধ্যে মারা যান মূল আসামি নুরুল ইসলাম।

বুধবার আপিল বিভাগ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৮ আসামিকে খালাস দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102