ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে ফ্লয়েডের পরিবার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

যুক্তরাষ্ট্র পুলিশের হাঁটুচাপায় নিহত হয়েছিলেন কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড। এই চাঞ্চল্যকর মামলাটি তার পরিবারকে ২৭ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়ে নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়াপোলিস নগর কর্তৃপক্ষ। এ খবর বার্তা সংস্থা রয়টার্সে’র।

ক্ষতিপূরণের ঘোষণার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেন, ‘ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমি ও আমার পরিবার সন্তুষ্ট। আমাদের হৃদয় ভাঙার পরও আমরা জেনে স্বাচ্ছন্দ্যবোধ করছি যে, জর্জ ফ্লয়েড বিশ্বকে দেখিয়েছে কিভাবে বেঁচে থাকতে হয়।’

ফ্লয়েডের পরিবারের আইনজীবী বেনজামিন ক্রাম্প বলেছেন, ‘এটি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে মৃত্যুর মামলার সবচেয়ে বড় একটি প্রাক-বিচার নিষ্পত্তি। এই ক্ষতিপূরণ একটি শক্তিশালী বার্তা দেয় যে, কালো জীবনগুলোও গুরুত্বপূর্ণ এবং এই রঙের মানুষের বিরুদ্ধে পুলিশের বর্বরতার অবসান ঘটাতে হবে।’

উল্লেখ্য, গত বছর ২৫ মে জাল নোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে (৪৬) আটক করে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের পুলিশ। আটকের পর ডেরেক চৌভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে সড়কে চেপে ধরলে তিনি মারা যান। পরে এই ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে অনেক দিন ধরে বিক্ষোভ হয়।

এদিকে, ফ্লয়েডকে হত্যার দায়ে চাকরিচ্যুত ওই পুলিশ কর্মকর্তার বিচার আদালতে চলমান। তবে অভিযুক্ত ডেরেক চৌভিন আদালতকে বলেছেন, তিনি অপরাধী নন। তিনি শুধু তার পুলিশের প্রশিক্ষণকে কাজে লাগিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102