ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ২৯ বার পঠিত

গত দুদিন ধরে সারাদেশে ঝড়-বৃষ্টির প্রবণতা কমে গেছে। ক্রমেই বাড়ছে গরম। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার হয়েছে। যদিও সোমবার (২৯ মে) ঢাকার আকাশে হালকা মেঘ রয়েছে।

এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। এতে বিভিন্ন অঞ্চল বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল (বরিশাল) ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে (খুলনা) মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে।

এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল পটুয়াখালীর খেপুপাড়ায়। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।

রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও বৃষ্টি হয়নি বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোনো বিস্তৃত এলাকা জুড়ে নির্দিষ্ট সময় ধরে তাপমাত্রা ৩৬-৩৮ ডিগ্রি থাকলে মৃদু, ৩৮-৪০ ডিগ্রি থাকলে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হলে তাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের কোনো অঞ্চলের ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্যও নেই কোনো সতর্ক সংকেত।

সোমবার সকালে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102