ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২ দিন বিদ্যুৎ থাকবে না যেসব জেলায়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ জানুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত
ফাইল ছবি

শুক্রবার সকাল ৭টা থে‌কে বিদ্যুৎ সংযোগ বন্ধ র‌য়ে‌ছে গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট জেলার বেশকিছু এলাকায়। তবে দুপুরের পর থেকে এসব এলাকায় বিদ্যুৎ সং‌যোগ স্বাভাবিক হওয়ার কথা রয়েছে। শনিবারও (৯ জানুয়ারি) একইভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ বিভাগের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগেই বিদ্যুৎ সংযোগ ব‌ন্ধ রাখার কথা জানানো হয়েছিল।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন হস্তান্তর, নতুন নির্মিত বর্ধিত অংশের বাস পুরাতন অংশের সঙ্গে সংযোগ, নতুন নির্মিত বাসে বিদ্যুৎ সংযোগ প্রদানসহ গোপালগঞ্জ ১৩২ কেভি থেকে ৪০০ কেভি গ্রিড উপকেন্দ্র সঞ্চালন লাইনের বার্ষিক সংরক্ষণ কাজ করা হবে। এ কারণে শুক্রবার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং শনিবার সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ, বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার তেরখাদা এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকার মানুষের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102