ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩য় বউ হিসেবে কম বয়সী মেয়েকে ঘরে তুললেন মেয়র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল প্রায় কয়েক গুণ কম বয়সী কনেকে বিয়ে করেছে। এই বিয়ের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই পোস্ট করেছেন। সস্ত্রীক ছবিসহ ওই পোস্ট দিয়ে রাজশাহীজুড়ে ফেসবুকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন মেয়র আব্দুল মালেক।

স্থানীয়রা জানান, শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় ইসলামী শরীয়াহ ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী তিন লাখ টাকা দেনমোহরানার মাধ্যমে বিয়েটি সম্পন্ন করেন তিনি।

কনে নুপুর আক্তার (১৯) বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মোনাফের মেয়ে। এর আগেও তার একবার বিয়ে হয়েছিল বলে জানা গেছে। মেয়র আব্দুল মালেকও বিবাহিত। তার ঘরেও আগে থেকেই রয়েছে ২টি স্ত্রী। বিয়েতে মেয়রের সহোদর, কাউন্সিলর, আত্মীয় স্বজন ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাসে ভবানিগঞ্জ মেয়র লেখেন, ‘পুরাতন সব কিছু বাদ দিয়ে তৃতীয় বিয়ে সম্পন্ন করলাম। সবার কাছে দোয়া কামনা করছি। যেন আমি ও আমার নতুন জীবন সঙ্গী সুখে থাকতে পারি।’

পরিবার সূত্রে জানা গেছে, ১৫ এপ্রিল পারিবারিক কলহের জের ধরে প্রথম স্ত্রী কহিনুর বেগম ও পুত্র কামরুলের হাতে মারধরের শিকার হন মেয়র আব্দুল মালেক। আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন বেশ কিছুদিন। সুস্থ হওয়ার পর প্রথম স্ত্রী কহিনুর বেগমকে ডিভোর্স দেন তিনি। এরপর থেকে কোহিনুর বেগম তার বাবার বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে। হাসপাতাল থেকে ফিরেই শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় নুপুর আক্তারকে নিজের তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেছেন পৌর মেয়র।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102