ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩০টির বেশি দেশে করোনার নতুন ধরন শনাক্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১
  • ৮১ বার পঠিত

যুক্তরাজ্যে শনাক্ত করোনার নতুন ধরন বিশ্বের ৩০টির বেশি দেশে শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। দ্য ওয়াশিংটন পোস্ট জানায়।

সবশেষ ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। গতকাল শনিবার দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।

ভিয়েতনাম সরকার বলেছে, এক নারীর শরীরে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। তিনি সম্প্রতি যুক্তরাজ্য সফর করে দেশে ফেরেন। ভিয়েতনামে ফেরার পর থেকে তিনি কোয়ারেন্টিনে আছেন।

তুরস্ক গত শুক্রবার প্রথম করোনার নতুন ধরনে ১৫ জন শনাক্ত হওয়ার কথা জানায়। শনাক্ত ব্যক্তিদের সবাই যুক্তরাজ্য থেকে সে দেশে ফেরেন।

তুর্কি কর্তৃপক্ষ জানায়, শনাক্ত হওয়া ব্যক্তিদের সান্নিধ্যে যাঁরা এসেছিলেন, তাঁদের খুঁজে বের করা হচ্ছে। তাদের কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। এ অবস্থায় যুক্তরাজ্য থেকে প্রবেশের ক্ষেত্রে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক।

যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি অঙ্গরাজ্যে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে। দেশটির জনস্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রে করোনার নতুন ধরন হয়তো ইতিমধ্যে ছড়িয়েছে। কিন্তু সীমিত জেনেটিক সিকোয়েন্সিংয়ের কারণে তা হয়তো শনাক্ত করা যায়নি।

যুক্তরাজ্যে করোনার নতুন ধরন প্রথম শনাক্ত হয়। দেশটিতে গত অক্টোবর থেকে করোনার নতুন ধরনের সংক্রমণ ছড়াচ্ছে। ধরনটি শনাক্তের পর গত মাসের মাঝামাঝি এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করে যুক্তরাজ্য।

পরে যুক্তরাজ্যের বাইরে আরও অনেক দেশে করোনার নতুন ধরন শনাক্ত হয়। এই সংখ্যা এখন প্রায় ৩৩ বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102