ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩০ ঘণ্টার মধ্যে হত্যা মামলার চার্জশিট দিল পুলিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৩৫ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা মামলার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করার ৩০ ঘণ্টার মধ্যে এ অভিযোগপত্র দেয়া হয়।

শনিবার (৩১ জুলাই) শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া এ তথ্য জানিয়েছেন।

অভিযোগপত্রে মো. রুবেল নামে একজনকে আসামি করা হয়। তিনি ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, গত ২৮ জুলাই বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা লিচুবাগান এলাকায় মা টেলিকম নামে একটি দোকানে ঢুকে দোকানমালিক মোখলেছুর রহমানকে ছুরিকাঘাত করে মো. রুবেল নামে এক ব্যক্তি।

পরে দোকানের ড্রয়ার থেকে এক হাজার ১১৭ টাকা ও তিনটি মোবাইল ফোন নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পাশাপাশি ময়নাতদন্ত প্রতিবেদন সংগ্রহ, ছিনতাই করা এক হাজার ১১৭ টাকা, তিনটি মোবাইলসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার, আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ডসহ সব কার্যক্রম শেষ করে মামলা রুজুর মাত্র ৩০ ঘণ্টার মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক মফিজুর রহমান মল্লিক জানান, ঘটনার পরপরই পুলিশ আসামিকে গ্রেফতার করে আদালতে তোলা হয়। মামলার একমাত্র আসামি ছিনতাইকারী রুবেল আদালতে ১৬৪ ধারায় হত্যার দায় স্বীকার করেছেন। তাই দ্রুত মামলাটির অভিযোগপত্র দেয়া সম্ভব হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102