ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩২ নম্বর বাড়িতে ফায়ার সার্ভিস, সরানো হচ্ছে বেজমেন্টের পানি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯১ বার পঠিত

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির অর্ধেকের বেশি গুঁড়িয়ে দেয়ার পর পাশে একটি নির্মাণাধীন ভবনের বেজমেন্টে জমে থাকা পানি সরাতে কাজ করছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল ৯টার দিকে ভবনের বেজমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। বাড়িটির বেজমেন্টে জমে থাকা পানি সেচপাম্পের মাধ্যমে তুলে আনছিলেন। সেখানেও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ডিউটি অফিসার মো. আফনান ইসলাম লিমন বলেন, ‘ফায়ার সার্ভিস শুধুমাত্র পানি সরিয়ে দিতে কাজ করছে।’

এদিকে আজও কেউ কেউ হাতুড়ি দিয়ে ভবনের অবশিষ্ট অংশ ভাঙছেন। কেউ লোহার রড কেটে নিচ্ছেন, ইট খুলে নিচ্ছেন অনেকেই। তাদের মধ্যে বেশির ভাগই নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। এসব নেয়ার জন‍্য রিকশা ও ভ‍্যানও আনা হয়েছে।

শেখ হাসিনার পতন ও দেশত্যাগের ছয় মাসের মাথায় বুধবার রাতে ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়।
বাড়িটি ভাঙা শুরুর পরদিন পাশের ওই নির্মাণাধীন ভবনের বেজমেন্টের ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে ‘আয়নাঘর’ আছে–এমন কথাও ওঠে। এরপর সেখানে আসলে কী আছে, সেটা দেখার জন্য জমে থাকা পানি সরানোর দাবি তোলা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102