ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ৩৭ বার পঠিত

পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ও শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে ৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ডারবান টেস্টে হেরেছিল ২২০ রানে। দুই টেস্টেই বড় হারে হোয়াইটওয়াশ হয়েছে মুমিনুল হকের দল।

চতুর্থ দিনে ৩ উইকেটে ২৭ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ মাত্র ৮৬ বল টিকতে পেরেছে। ব্যাটসম্যানদের মধ্যে ছিল না কোনো দায়িত্বশীল আচরণ। ফলে বাংলাদেশকে ২-০ তে হোয়াইটওয়াশ করে প্রোটিয়ারা।
এদিকে ম্যাচের শুরুতে দলীয় ৩৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও মমিনুল হককে। ৮ বলে ১ রান করে কেশব মহারাজের শিকারে পরিণত হন মুশফিক। ৫ রান করা মমিনুলও শিকার হন মহারাজের। ইয়াসির আলী চৌধুরী রাব্বি তো রানের খাতাই ‍খুলতে পারেননি। সিমন হারমারের বলে উইলিয়ামসকে ক্যাচ দিয়েছেন তিনি। এরপর লিটন দাসের ২৭ ও মেহেদী হাসান মিরাজের ২০ রানের পরও বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮০ রানে।

সংক্ষিপ্ত স্কোর
টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)
মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪
তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)
মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩
মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)
আরউই ৪১, ভেরেইন্নে ৩৯*, বাভুমা ৩০
তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২, খালেদ ৩৮/১

বাংলাদেশ ২য় ইনিংস : ৮০/১০ (- ওভার)
লিটন ২৭, মিরাজ ২০, তামিম ১৩
মহারাজ ৪০/৭, হার্মার ৩৪/৩

ফল : দক্ষিণ আফ্রিকা ৩৩২ রানে জয়ী
সিরিজ : দক্ষিণ আফ্রিকা ২-০ ব্যবধানে জয়ী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102