ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩৯ স্ত্রী ও ৯৪ সন্তান রেখে মারা গেলেন বৃহত্তম পরিবারের কর্তা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩১ বার পঠিত

বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা ভারতের মিজোরামের বৃদ্ধ জিয়ংহাকা ওরফে জিয়ন ৭৬ বছর বয়সে মারা গেছেন।

আইজলের এক হাসপাতালে রোববার রাতে মারা যান তিনি। তার ৩৯ স্ত্রী, ৯৪ সন্তান ও ৩৩ নাতি-নাতনি রয়েছে। খবর পিটিআইয়ের।

হাসপাতালের চিকিৎসক লালরিনথুয়াংগা জাহাউ বলেন, জিয়নের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের সমস্যা ছিল। তিন দিন ধরে বাকতাওয়াং গ্রামে বাড়িতেই চিকিৎসা চলছিল তার। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার কিছুক্ষণ পরেই তিনি মারা যান।

বাকতাওয়াং গ্রামে একটি চারতলা বাড়িতে পরিবারের সবাইকে নিয়ে থাকতেন জিয়ন। তার বাড়ি পর্যটকদের কাছে একটা আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে। ২০১১ ও ২০১৩ সালে জনপ্রিয় পত্রিকা ‘রিপ্লে’জ বিলিভ ইট অর নট’-এ স্থান পেয়েছিল এ পরিবার।

জিয়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগা, রাজ্যের কংগ্রেস সভাপতি লাল থানহাওলা, জোরাম পিপলস মুভমেন্টের নেতা লালদুহোমা প্রমুখ।

মুখ্যমন্ত্রী টুইটে লেখেন— ‘বিশ্বের বৃহত্তম পরিবারের কর্তা জিয়নকে বিদায় জানাচ্ছে মিজোরাম। শান্তিতে থাকুন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102