ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩ দেশে আশ্রয় নিয়েছে ২ লাখ ইউক্রেনিয়ান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩ বার পঠিত

রাশিয়ার হামলা থেকে জীবন বাঁচাতে তিনটি দেশে আশ্রয় নিয়েছেন ইউক্রেনের কমপক্ষে দুই লাখ নাগরিক। স্লোভাকিয়া রোববার গ্রিনিচ মান সময় সকাল ৬টায় জানিয়েছে ২৪ ঘন্টায় কমপক্ষে ১০ হাজার মানুষ প্রবেশ করেছেন সেখানে। ইউক্রেনের সঙ্গে এই দেশটির আছে তিনটি ক্রসিং। এসব ব্যবহার করে এসব মানুষ স্লোভাকিয়ায় আশ্রয় নিয়েছেন।

স্বাভাবিক সময়ের চেয়ে এই সংখ্যা তিনগুনেরও বেশি। অনলাইন বিবিসি বলছে, রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে তিন দিনে কমপক্ষে ৪৩ হাজার ইউক্রেনিয়ান সীমান্ত পেরিয়ে আশ্রয় নিয়েছেন রোমানিয়ায়। অন্যদিকে পোল্যান্ডে আশ্রয় নিয়েছেন কমপক্ষে দেড় লাখ মানুষ। ইউক্রেনের সঙ্গে আরও চারটি দেশের সীমান্ত আছে।

তা হলো হাঙ্গেরি, মলদোভা, বেলারুশ এবং রাশিয়া। এর মধ্যে প্রথম দুটি দেশে কয়েক হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বাকি দুটিতে কোনো ইউক্রেনিয়ান জীবন বাঁচাতে আশ্রয় নেয়ার ঘটনা বিরল। কারণ, তারাই তাদের দেশে হামলা চালিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102