ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ২৯ বার পঠিত

টোকিও অলিম্পিকে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২-০ গোলে হেরে এবারের অলিম্পিক যাত্রা শুরু করেছিল আলবিসেলেস্তেরা। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই আকাশী-নীলদের সামনে।

মিশরের বিপক্ষে ম্যাচের একাদশে তিনটি পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ ফার্নান্দো বাতিস্তা। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে নেই ওরতেগার। এছাড়া কলম্বাত্তো ও ভ্যালেনজুয়েলার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন ব্রাভো, পায়েরো এবং ভেগা।

অলিম্পিকে এখনও পর্যন্ত একবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও মিশর। ১৯২৮ সালের সেই ম্যাচে মিশরকে ৬-০ গোলে উড়িয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল আর্জেন্টিনা।

আর্জেন্টিনা

জেরেমিয়া লেডেসমা, হার্নান ডে লা ফুয়েন্তে, নেহুয়েন পেরেজ, ফাকুন্দো মেদিনা, ক্লাউদিও ব্রাভো, মার্টিন পায়েরো, ফাউস্তো ভেরা, পেদ্রো ডে লা ভেগা, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এজেকুয়েল বারকো, এডলফো গাইচ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102