ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্ম ফেসবুকে ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬১ বার পঠিত
শর্টফিল্মের বিশেষ একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

প্রবাসীদের বাস্তব জীবনের ৩টি বিশেষ মুহূর্ত নিয়ে নির্মিত হয়েছে প্রবাসী ২। মাত্র ৩ মিনিট ৫০ সেকেন্ডের এই শর্টফিল্মটি দেশের বাইরে থাকা সকল প্রবাসীসহ সবার প্রশংসা কুড়াচ্ছে এখন।

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রযোজনায় নির্মিত হয়েছে নন্দিত এই শর্ট ফিল্মটি। গত ৩০ এপ্রিল শর্টফিল্মটি সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে। এ পর্যন্ত স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিডেটের অফিসিয়াল পেজেই ১৪ লাখেরও বেশি দর্শক শর্টফিল্মটি দেখে ফেলেছেন। এছাড়াও জিয়াউল হক পলাশসহ বেশ কয়েকটি পেজে ভিডিও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে।

শর্টফিল্মে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, শিমূল শর্মা, শরাফ আহমেদ জীবনসহ অনেকেই। স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মে প্রবাসীদের জীবনের অপ্রকাশিত সুখ, দু:খ, হাসি, কান্না আর বিশেষ মুহূর্তগুলো ফুটে উঠেছে চমৎকারভাবে।
অভিনেতা জিয়াউল হক পলাশের ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে প্রবাসী ৭ হাজার শেয়ার ও ৪ হাজার কমেন্ট এবং ১লাখ ৩৭ হাজার লাইক দিয়েছেন তার ভক্তরা। সব মিলিয়ে প্রায় ১ কোটিরও বেশি মানুষ ভিডিওটি অনলাইনে দেখে ২ লাখের বেশি কমেন্টে করে তাদের অনুভূতির প্রকাশ করেছে।

স্বল্পদৈর্ঘ্য এ ফিল্মটি নিয়ে অভিনেতা জিয়াউল হক পলাশ বলেন, ‘প্রবাসী ভাই-বোনদের প্রতি আমার আবেগের জায়গাটা সবসময়ই আলাদা। বিভিন্ন দেশে ঘুরে বেড়ানোর সুবাধে তাদেরকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। কতটা কষ্টে তারা জীবন কাটান সেটা কাছ থেকে না দেখলে বোঝা যাবে না। স্টার লাইন ফুড প্রোডাক্টস প্রযোজিত এ কাজ করার সময় বুঝে ওঠতে পারিনি এটি এতো বেশি দর্শক প্রিয় হবে। ভিডিওটি অনলাইনে আপলোড করার সাথে সাথে এতো বেশি দর্শক এটিকে ধারণ করে তুলবে তা ভাবতে পারিনি। এটা আসলে প্রবাসীদের ভালোবাসা’

স্টার লাইন ফুড প্রোডাক্টস লিমিটেডের পরিচালক মাঈন উদ্দিন বলেন, ‘ফেনী জেলা তথা সারা দেশের লাখ লাখ প্রবাসীর কষ্টার্জিত আয়ে ফেনীসহ পুরো দেশ সমৃদ্ধ হয়ে উঠেছে। প্রবাসীদের জীবনের বাস্তবতা নিয়ে ‘প্রবাসী-১’ ও প্রবাসী-২’ নামে দুটি শর্টফিল্ম তৈরীতে উদ্বুদ্ধ হয়েছি। স্বল্প সময়ে ফিল্মটি এতো বেশি ছড়িয়ে পড়বে তা ভাবিনি। ’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102