ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪র্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, শিক্ষক পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৬ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ছাত্রী বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ওই ছাত্রীর মামা বাদী হয়ে আবদুল মুহিত (৪৮) নামে ওই শিক্ষককে আসামি করে সরাইল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক গা ঢাকা দিয়েছেন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীর বাড়ি জেলার বিজয়নগর উপজেলায়। তবে মা সৌদি আরবে এবং বাবা মালয়েশিয়াতে থাকায় সে সরাইলের বুড্ডা গ্রামে মামার বাড়িতে থেকে পড়াশোনা করছে। গত বুধবার প্রতিদিনের মতো সকালে সে বিদ্যালয়ে যায়। ওই দিন বিরামহীনভাবে মুষলধারে বৃষ্টি পড়ছিল। বিকেল ৩টায় বিদ্যালয় ছুটি হলে শিক্ষক আবদুল মুহিত সব শিক্ষার্থীকে বাড়িতে পাঠিয়ে দিলেও কৌশলে ওই ছাত্রীকে বিদ্যালয়ে ঝাড়ু দেওয়ার কথা বলে রেখে দেন। সুযোগ বুঝে শিক্ষক মুহিত দরজা বন্ধ করে ছাত্রীকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে কান্নাকাটি করে তার নানির কাছে ঘটনা খুলে বলে। পরে ছাত্রীর মামা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সরাইল উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল আজিজ বলেন, বিষয়টি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ছাত্রীর মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102