ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪১তম বিসিএসে অনুপস্থিত ১ লাখ পরীক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী অংশ নেননি। আজ রোববার (২১ মার্চ) সরকারি কর্ম কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

কমিশনের তথ্য মতে, পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন। অর্থাৎ ২৪.৬২ শতাংশ অনুপস্থিত ছিলো।

কমিশন বলছে, গত ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, আশা করা যায়, ২ মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102