ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

করোনা মহামারির মধ্যেই অনুষ্ঠিত হয়েছে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। শুক্রবার সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। এতে অংশ নেন পৌনে পাঁচ লাখ সরকারি চাকরিপ্রত্যাশী।
করোনা মহামারীতে স্বাস্থ্যবিধির নানা নির্দেশনা মেনে শুক্রবার সকাল ১০টায় ঢাকাসহ আট বিভাগীয় শহরের নির্ধারিত কেন্দ্রে শুরু হয় ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

করোনাভাইরাসের প্রকোপ বাড়তে থাকায় পরীক্ষার সময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার ওপর জোর দেয় সরকারি কর্ম কমিশন। নির্দেশনা মেনেই ঢাকা মহানগরের ১২টি অঞ্চলের ১৬০টি কেন্দ্রে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেন চাকরি প্রত্যাশীরা।

বরিশালে সামাজিক দূরত্ব মেনে নগরীর ১৪ টি কেন্দ্রে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ছয়শো ৩৬ জন পরীক্ষার্থী।

স্বাস্থ্যবিধি মেনে খুলনায় ২৮টি কেন্দ্রে ৩১ হাজার ৮৬ জন পরীক্ষার্থী অংশ নেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়। রাজশাহীতে ৩৭টি কেন্দ্রে ৩৭ হাজার ১৩৬ পরীক্ষার্থী অংশ নেন।

এছাড়া চট্টগ্রামে ৩২টি, সিলেটে ১৬টি, রংপুরে ৩৪টি এবং ময়মনসিংহে ২৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলিতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৭ জন পুলিশ সদস্য সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য প্রতি বিভাগের ১টি করে মোট ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102